সিলেট ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪
মেধাবী ও সাহসী সাংবাদিক কবীর আহমদ সোহেল সিলেট প্রেসক্লাবকে আধুনিক যুগোপযোগী সাংবাদিক বান্ধব ও গতিশীল ক্লাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রার্থী হয়েছেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় ঋদ্ধ কবীর আহমদ সোহেল নতুনত্ব আনতে চান সিলেট প্রেসক্লাবে। ঘুণে ধরা জড়তা মুছে দিতে চান।এই প্রত্যয়দীপ্ত স্বপ্নমালা বাস্তবায়নে সিলেট প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের সহযোগিতা চান তিনি। ৯৮ জন সক্রিয় ভোটারের সময়োপযোগী সঠিক রায়ে সিলেট প্রেসক্লাবের ভাগ্যাকাশে নতুন অরুণিমার উদয় হবে আগামীকাল ১৮ এপ্রিল। এ আশাবাদ সকল ভোটারদের।
কবীর আহমদ সোহেল সিলেট প্রেসক্লাব সদস্যদের স্থায়ী বাসস্থান, ক্লাব সদস্যদের সন্তান/পোষ্যদের শিক্ষা সুবিধা, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা বৃদ্ধিকল্পে কাজ করতে চান। তিনি প্রেসক্লাবের কল্যাণ ফান্ডকে ফলপ্রসু ব্যবস্থাপনার মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে কার্যকর করতে চান।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী কবীর আহমদ সোহেল ১৯৯২ সালে দৈনিক সিলেট বাণী’র মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন । এরপর তিনি স্থানীয় দৈনিক জালালাবাদ, দৈনিক শ্যামল সিলেট , জাতীয় দৈনিক খবরপত্র, মানবকন্ঠ ও সাপ্তাহিক খবরের অন্তরালে সুনামের সাথে কাজ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার বাংলা পত্রিকা ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের খ্যাতিমান সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর সাথে কাজ করার সৌভাগ্যবান সাংবাদিক কবীর আহমদ সোহেল।
‘৯০ দশকে নন্দিত এই সাংবাদিকের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক সিলেট পরিক্রমা সিলেট অঞ্চলে রীতিমত ঝড় তুলে। অসুর শক্তির ষড়যন্ত্রে পাঠকপ্রিয় এই সাপ্তাহিকটি বন্ধ হয়ে যায়। থেমে থাকেনি কবীর আহমদ সোহেলের অগ্রযাত্রা। সত্যের সপক্ষে প্রতিদিন এই প্রত্যয়ে প্রকাশমান দৈনিক প্রভাতবেলা’র গর্বিত সম্পাদক তিনি।
আগামীকাল ১৮ এপ্রিল সিলেট প্রেসক্লাবের নির্বাচনে সচেতন বিবেকবান সাংবাদিক সমাজ তাঁর পক্ষে রায় দেবেন। এ প্রত্যাশা সময়ের। এই প্রত্যাশা প্রতিশ্রুতিশীল সাংবাদিক সমাজের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি