হাইওয়ে পুলিশের সাথে পরিবহন মালিক শ্রমিকদের মতবিনিময়

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৭

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সাথে সিলেট জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল ১৯জুলাই বুধবার ঢাকা-তামাবিল বাইপাস রোডস্থ অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনামুল কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিক গ্র“পের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক পুলক কবীর চৌধুরী, সিলেট জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কয়ছর আহমদ, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, কার্যকরি সদস্য মোঃ খুরশীদ আলম, সিলেট জেলা মটর মালিক গ্র“পের সহ সাধারণ সম্পাদক মোঃ সেকু আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ২১৫৯ এর সভাপতি দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস সালাম মিয়া, সাধারণ সম্পাদক গফুর মিয়া, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, আলতাফ চৌধুরী, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা ২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছির আলী প্রমুখ।
মতবিনিময় কালে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনামুল কবির হাইওয়ে সড়কের নিরাপত্তার সার্থে সকল প্রকার ছোট যানবাহন না উঠা এবং ডিষ্ট্রিক ট্রাকে অভার লোডিং, হোক, এঙ্গেল, বাম্পার ব্যবহার না করার জন্য আহ্বান জানান। তিনি হাইওয়ে পুলিশকে অযথা ট্রাক চালকদের হয়রানী না করার জন্য নির্দেশ দেন। শ্রমিক নেতৃবৃন্দ বলেন, হাইওয়ে সড়কে কোন দূর্ঘটনা ঘটার পর যদি কোন লোক মারা যায় তাহলে, নিহত লোকের পরিবারের সদস্যরা বাদী হয়ে মামলা করবে এখানে হাইওয়ে পুলিশ বাদী হওয়ার প্রয়োজন পড়ে না। আর যদি আহত ও অথবা নিহত পরিবারের কোন সদস্য পাওয়া যায় না তাহলে, হাইওয়ে পুলিশ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাদী হতে পারবে।বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ