সিলেট | |
প্রকাশিত: 2:03 PM, December 25, 2021
জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম ♦ হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের ফরহাদাবাদ এলাকা থেকে মো. ওয়াসিম(৩৪) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ফরহাদাবাদ ব্রিজের কাছে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া যুবকের নাম মোহাম্মদ ওয়াসিম (৩৪), তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকার আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে। এ যুবকের মানসিক সমস্যা ছিল বলে পুলিশ জানিয়েছে ।
সুত্রে জানা গেছে চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কের ফরহাদাবাদের নিকটে ব্রীজের পাশে ঠিক মহাসড়কের মাঝেই উল্টোমুখ হয়ে পরেছিল যুবকের মৃতদেহ। পরে পুলিশে খবর দিলে মৃতদেহটি এসে উদ্ধার করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি।
পুলিশ সুত্র গণমাধ্যমকে জানায়, ধারনা করা হচ্ছে কাটিরহাট ফরহাদাবাদ সড়কের ধলইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই যুবক নিহত হয়। মরদেহ রাস্তার পাশে পড়েছিল। শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর সকাল ৬টার দিকে এক ড্রাইভার গাড়ি নিয়ে আসার সময় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মুক্তার হোসেন প্রভাতবেলাকে জানান, খবর পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। তার সাথে পাসপোর্ট ও এন আইডি কার্ড থাকাতে আমরা তার পরিচয় শনাক্ত করতে পেরেছি।
তিনি আরও জানান, মাইজভান্ডার দরবার শরীফের ওরশে এসে যাওয়ার পথে এ ঘটনা ঘটতে পারে। তার কিছুটা মানষিক সমস্যা আছে বলে জেনেছি। তবে তিনি কিভাবে মারা যান তা এখনো জানা যায়নি। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকালে নাজিরহাট ব্রিজের কাছে একটি মৃতদেহ পাওয়ার খবর পেয়ে আমাদের ফোর্স পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওয়াসিম নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি