সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: পয়লা বৈশাখের দিনে মোটরসাইকেলে একজনের বেশি আরোহী চড়া যাবে না। এ ছাড়া মোটরসাইকেল আরোহীর কাঁধে এবং হাতে কোনো ব্যাগ রাখা যাবে না।
সচিবালয়ে ১লা বৈশাখের নিরাপত্তা সংশ্লিষ্ট এক প্রেস বিফ্রিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। তিনি বলেন, ১লা বৈশাখে হামলার কোনো আশঙ্কা নেই। তবে নিরাপত্তার স্বার্থে এটা করা হবে।
১লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন স্থানে শোভাযাত্রার বিষয়ে কয়েকটি নির্দেশনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মঙ্গল শোভাযাত্রা শুরুর পর মাঝপথে কেউ ঢুকতে পারবে না। প্ল্যাকার্ড হাতে রাখতে হবে। ভুভুজেলা বাঁশির ব্যবহার নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, বিকেল পাঁচটার মধ্য উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান শেষ করতে হবে। ইভটিজিং রোধে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে পুলিশ থাকবে। রমনা বটমূলে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি