২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৬৪৪

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৬৪৪

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৬২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৫২৫জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৬২৫ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

আরও পড়ুন  রাজশাহীতে পুলিশ কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৬৩ হাজার ৭০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৪১ লাখ ৬১ হাজার ২৪১ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ