সিলেট | |
প্রকাশিত: 2:27 AM, April 2, 2020
প্রভাতবেলা প্রতিবেদক: স্থান সংকুলান না হওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার কারাগার থেকে প্রায় ৩ হাজার কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছে কারা অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।
তিনি জানান, মূলত লঘু অপরাধে দণ্ডিত, চলতে অক্ষম ও অচল ব্যক্তিদের মধ্যে প্রায় ১ হাজার ৫০০ কয়েদিকে মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি দীর্ঘ বছর ধরে কারাগারে থাকা কয়েদিদের মধ্যে রেয়াদের মাধ্যমেও প্রায় ১ হাজার ৪৫০ জনকে মুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সব মিলিয়ে প্রায় ৩ হাজার কয়েদিকে মুক্তির প্রক্রিয়া চলছে।
মূলত কারাগারে স্থান সংকুলান না থাকায় কয়েদিদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংকেত পেলেই মুক্তি দেয়া শুরু হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি