৭০ লিটার মদসহ যুবক আটক

প্রকাশিত: 4:02 PM, January 26, 2020

৭০ লিটার মদসহ যুবক আটক

প্রভাতবেলা ডেস্ক::  সিলেটের এয়ারর্পোট থানা এলাকা থেকে চোলাই মদসহ ১ ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। তার নাম লিটন কর্মকার (২৮)। সে লাক্কাতুরা চা বাগান এলাকার বিরেন্দ্রে কর্মকারের পুত্র।

 

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে বিমান বন্দর রোডস্থ মেসার্স উত্তরা পেট্রোলিয়াম এলাকায় অভিযান চালায়। এসময় ৭০ লিটার চোলাই মদসহ লিটন কর্মকারকে আটক করে কয়ার হয়।

 

প্রভাতবেলা /২৬-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সর্বশেষ সংবাদ