৮ জুন করোনা আপডেট : ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২, শনাক্ত ২৭৩৫

প্রকাশিত: 2:43 PM, June 8, 2020

৮ জুন করোনা আপডেট : ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২, শনাক্ত ২৭৩৫

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫০৪ জন।

 

সোমবার (৮ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭০ লাখ ৭ হাজার ৯৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ২৭ হাজার ৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩৪ লাখ ৬৬ হাজার ৬৯১ জন।

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ