সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮
কক্সবাজারের টেকনাফের তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরাম হত্যার কথোপকথনের অডিও ক্লিপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করা হবে। এরই মধ্যে অডিওটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
রোববার (৩ জুন) সকালে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অডিও ক্লিপটি যাচাই-বাছাই করা হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত ‘দেশব্যাপী মাদকবিরোধী ফেস্টুন বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি’র উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকবিরোধী অভিযান চলছে। গোয়েন্দারা এই তালিকা হালনাগাদ করছে। এই অভিযান চলবে।
তিনি আরও বলেন, কোনো ঘটনাই তদন্তের বাইরে নয়। প্রতিটি ঘটনার তদন্ত হবে। কেউ বিনা কারণে নিহত হোক, এটা আমাদের কাম্য নয়।
উল্লেখ্য, ২৬ মে রাতে টেকনাফের কাউন্সিলর ও সাবেক যুবলীগ সভাপতি একরামুল হকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের কথা জানায় র্যাব।
এ ঘটনার ৬ দিনের মাথায় নিহত একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম ও দুই কন্যা তাহিয়াত এবং নাহিয়ান কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আসেন।
লিখিত বক্তব্যে আয়েশা বলেন, ২৬ মে রাতে একটি গোয়েন্দা সংস্থার মেজর পরিচয় দিয়ে একরামকে তুলে নিয়ে যায়’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ আলী নকী। এতে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এ কে এম এনামুল হক শামীম ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর, স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালর ও স্টামফোর্ড অ্যান্ট্রি ড্রাগ ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি