অধিনায়ক মুমিনুলের প্রথম সেঞ্চুরি

প্রকাশিত: 11:18 AM, February 24, 2020

অধিনায়ক মুমিনুলের প্রথম সেঞ্চুরি

 

মাঠে ময়দানে ডেস্ক:

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

 

বাংলাদেশ স্কোর : ৩৪০/৩

লিড : ৭৫ রানে

মুমিনুলের সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। অধিনায়ক হিসেবে এই তার প্রথম শতক। তিরিপানোর করা ৮৩তম ওভারের তৃতীয় বলটিকে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন মুমিনুল। ১৫৬ বলের এই ইনিংসে ১২টি চারের মার ছিল। মুশফিককে নিয়ে চতুর্থ উইকেটে ইতোমধ্যে ১৬৮ রান সংগ্রহ করেছেন তিনি।

 

৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে টাইগাররা। দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত মুশফিকুর রহীম তুলে নেন ক্যারিয়ারের ২২তম অর্ধশতক। সঙ্গে থাকা মুমিনুলও থেমে থাকেননি। ব্যাট চালাতে চালাতে তুলে নেন সেঞ্চুরি।

 

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের খরচায় ৩৪০ রান। উইকেটে রয়েছেন মুশফিকুর রহীম (৯১) এবং অধিনায়ক মুমিনুল হক (১১৬)।

আরও পড়ুন  শেষ দুই ওভারের নাটকীয়তা, তবুও টাইগারদের হার !

 

তৃতীয় দিনের খেলা শুরু

জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সেখান থেকে তৃতীয় দিন শুরু করেছে স্বাগতিকরা।

 

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস : (আগের দিন ২২৮/৬) ২৬৫ (১০৬.৩ ওভার); (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮, এনডিলোভু ০, টিসুমা ০ ও নিয়াউচি ৬*; ইবাদত ০/২৬, রাহী ৪/৭১, নাঈম ৪/৭০ ও তাইজুল ২/৯০)।

 

বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২৪০/৩ (তামিম ৪১, সাইফ ৮, শান্ত ৭১, মুমিনুল ৭৯*, মুশফিক ৩২*; তিরিপানো ১/৪০, নিয়াউচি ১/৪১, রাজা ০/৭৫, টিসুমা ১/৪৬, এনডিলোভু ০/৩৩)।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ