সিলেট | |
প্রকাশিত: 8:08 PM, November 15, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের স্ট্যান্ডবাই সদস্য সজিবুল ইসলাম সজিব আত্মহত্যা করেছেন। গতকাল (শনিবার) গভীর রাতে সবার অজান্তেই রাজশাহীর দুর্গাপুরে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সজীবের স্বজনেরা দাবি করেছেন, আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন সজিব। নিহতের বড় ভাই তশিকুল ইসলাম জানিয়েছেন, ছোট থেকেই ক্রিকেট খেলার প্রতি অনেক আগ্রহ ছিল সজিবের। খেলার জন্য পরিবারের কাছে তাকে অনেক বকাও খেতে হয়েছে।
তিনি আরো জানান, নিজেকে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে রাজশাহীর কাটাখালিতে ‘বাংলা ট্র্যাক’ নামের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় সজিব। এক এক করে জাতীয় দলের অনূর্ধ্ব ১৫, ১৭ ও ১৯ দলে খেলেছেন তিনি। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে শ্রীলংকার মাটিতে খেলেছেন এ ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে সিরিজে এক ম্যাচে সর্বোচ্চ ৯৫ রান সংগ্রহ করেছিলেন তিনি।।
সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সজিব। অংশগ্রহণের জন্য সব পরীক্ষাও দিয়েছিলেন তিনি। এরপর গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে উত্তীর্ণ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে বিসিবি। সেখানে নাম না থাকায় হতাশ হয়ে পড়েন সজিব। এক পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
জানা গেছে, শনিবার রাতে নিজ ঘরে সবার অজান্তে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সজিব। পরে রোববার সকালে তার পরিবারের সদস্যরা সজিবকে ডাকতে থাকেন। তার কোনো শব্দ না পেলে এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তারা। পরে ঝুলন্ত অবস্থায় রশি কেটে সজীবের মরদেহ উদ্ধার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি