আবারও হাসপাতালে আল্লামা শফী

প্রকাশিত: 11:15 AM, July 23, 2020

আবারও হাসপাতালে আল্লামা শফী

প্রভাতবেলা ডেস্ক:

বার্ধক্যজনিত নানা সমস্যায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আনাস মাদানী।

 

তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থবোধ করলে উনাকে চেকআপের জন্য হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে রয়েছেন। উনার শারীরিক অবস্থা ভালো আছে।

 

৯৫ বছর বয়সী আলেম আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন। শারীরিক অসুস্থতা নিয়ে হেফাজত আমিরকে গত এক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়।

 

সর্বশেষ গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন তিনি। আইসিইউতে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।

আরও পড়ুন  'বেগমপাড়ার সাহেবদের ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী'- ওবায়দুল কাদের

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ