আক্রান্ত এলাকা ‘লকডাউন’ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

আক্রান্ত এলাকা ‘লকডাউন’ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

 

প্রভাতবেলা ডেস্ক:

ধর্মীয়, সামাজিক ও বিয়ের অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোনো এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়লে ওই এলাকা লকডাউন করা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই হাজার রোগীর চিকিৎসাব্যবস্থা বর্তমানে আছে, বড় পরিসরে প্রয়োজন হলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইজতেমা মাঠে কোয়ারেন্টাইনে নেওয়া হবে করোনা সন্দেহভাজনদের।

বাংলাদেশ বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে তুলনামূলক ভালো অবস্থায় আছে দাবি করে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুও হয়েছে একজনের।

করোনায় মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে তিনি বলেন, যিনি মারা গেছেন তার মেয়ে তাকে করোনা দিয়ে ইতালি চলে গেছে। তিনি কিন্তু অনেক বয়স্ক (৭০) ছিলেন। তারপরও আবার অনেক ধরনের রোগে ভুগছিলেন।

জাহিদ মালিক বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত ৫ হাজার জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এছাড়া ডাক্তারদের সেফটির জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে ও তাদের গাউন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন  কঠোর লকডাউনের চতূর্থ দিন চলছে

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। সেদিন তিনজন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর। আজ দুপুরে রাজধানীর মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৭ জন।

করোনা ভাইরাসে (কোভিড-১৯) বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৯৬১ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ৬৭৩ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের মোট ১৭৩টি দেশে মরণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তাছাড়া ঝুঁকিতে আছে আরও অনেক দেশ। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এমন অবস্থায় বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন  বিএনপি-আ'লীগ ঘুরে বিএনএমে সাবেক সাংসদ শামসুল আবেদীন

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ