আগুনে পুড়ছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: রাজধানী ঢাকা’র মহাখালীস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় (টিনশেডের) পণ্যাগারে ৮ এপ্রিল (শনিবার) রাত ১২টার দিকে আগুন লাগে। তবে আজ ৯ এপ্রিল (রোববার) সকাল পর্যন্তও পণ্যাগার থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুন পুড়াচ্ছে পণ্যাগারে মজুদ থাকা কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী। আগুন লাগার সময় পণ্যাগারের ভেতরে কেউ ছিলেন না বলে জানা গেছে। পণ্যাগারে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।
জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে পণ্যাগারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। এদিকে, রোববার সকালেও ধোয়া বের হতে দেখা গেছে এ পণ্যাগার থেকে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। আশপাশে আবাসিক এলাকা। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পণ্যাগারের ভেতরে প্রচুর রাসায়নিক উপকরণ রয়েছে। তা ছাড়া পানিরও ঘাটতি আছে। এসব কারণে আগুন পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ