সিলেট | |
প্রকাশিত: 9:29 PM, March 21, 2018
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত বলেছেন, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা আদর্শিকভাবে পরাজিত হয়ে নতুন নতুন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তিনি ২০ মার্চ মঙ্গলবার সিলেট জেলা পূর্বের সাথী শিক্ষা শিবিরের প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন, সিলেট জেলা পূর্বের সভাপতি পারভেজ আহমদ এর পরিচালনায় সেক্রেটারী রুকন উদ্দিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, কেন্দ্রীয় আইন সম্পাদক রিয়াজ উদ্দীন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য সিলেট ৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, সিলেট জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসেন খাঁন, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মাওলানা মাসুক আহমদ, সিলেট মহানগরের সভাপতি নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচ.এম জুবায়ের এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্বের অফিস সম্পাদক গিয়াস উদ্দীন, অর্থ সম্পাদক উমর ফারুক, এইচ.আর.ডি সম্পাদক মনসুর আহমদ, সাহিত্য সম্পাদক মুহিবুল্লাহ হুসনেগীর, প্রচার সম্পাদক কবির আহমদ। শিবির সভাপতি বলেন ইসলামের আলোর সামনে যাদের চোখ অন্ধ হয়ে যায় তারাই পরাজিত হয়ে জুলুমের পথ বেছে নেয়। এরাই আজ বাংলাদেশের সর্বত্র আন্দোলনের কর্মীদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা নজির বিহীন রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। রাষ্ট্রীয় ও পেশী শক্তির অপব্যবহার করে ইসলামী আন্দোলনের উজর জুলুম এবং অবিচারের সর্বোচ্চ সীমা লঙ্গন করা হয়েছে। যা এখনো অব্যহত আছে। জুলুম নির্যাতনের পাশাপাশি পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে। এর মূল কারণ হচ্ছে ইসলামের কল্যাণময় জীবন ব্যবস্থা থেকে মানুষকে বঞ্চিত করা। তিনি বলে ছাত্রশিবির চির সত্য এক আদর্শকে ধারণ করে এগিয়ে চলেছে। জুলুম নির্যাতন বা কারো অপপ্রচারে সে অগ্রযাত্রা থেমে যাবে না। শত জুলুম নির্যাতনের পরও ধৈর্য, সাহসীকতা, বুদ্ধিমত্ত, আদর্শ ও চারিত্রিক মাধূর্যতা দিয়ে ছাত্রসমাজকে আদর্শের পথে এগিয়ে নেয়ার জন্য প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে ছাত্রশিবির। কোনো প্রকার অপপ্রচারের বিভ্রান্ত হওয়া যাবে না। অযথা তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। আত্মবিশ্বাস নিয়ে ইসলামকে ধারণ করে দৃঢ়তার সাথে এগিয়ে চললে মিথ্যা ও ষড়যন্ত্রকারীরাই পরাজিত হবেই ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি