সিলেট | |
প্রকাশিত: 10:24 PM, November 3, 2020
ভারতীয় অভিনেত্রী আদিতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। বলিউড বাবলের খবর,সেই ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন নায়িকা। ছবিটিতে বসার পোজকে অনেকেই প্রক্ষালনকক্ষের অন্দরের ভঙ্গি বলে মন্তব্য ছুড়ছেন।
আনন্দঝর্ণা ডেস্ক♦ ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং গায়ক অদিতি রায় হায়দরি; যিনি হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষার সিনেমায় কাজ করেন। গেল ২৮ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। সেদিন নেট-জনতার শুভেচ্ছায় ভেসেছেন এই অভিনেত্রী।
তারই কৃতজ্ঞতাস্বরূপ গতকাল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন অদিতি। বলিউড বাবলের খবর, সেই ছবি পোস্ট করে বিপাকে পড়েছেন নায়িকা।
অদিতির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ব্ল্যাক টপের সঙ্গে জিন্স পরেছেন তিনি। কিন্তু সমস্যা বেঁধেছে তাঁর বসার ধরন নিয়ে। সেই ধরন দেখে নেটিজেনদের প্রক্ষালনকক্ষের অন্দরের ভঙ্গি বলে মনে হচ্ছে। আর সে কারণে নির্দয়ভাবে ট্রলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।
ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ‘লোটা কই?’ অন্য একজন লিখেছেন, ‘বাথরুম পোজ সুপার। ভারতীয় স্টাইলে সকাল শুরু!’ এমন সব নেতিবাচক মন্তব্যে ভরে যাচ্ছে তাঁর মন্তব্যের ঘর। অবশ্য ইতিবাচক মন্তব্যও অনেক। ভালোবাসার ইমোজিতে ভাসিয়েছেন অদিতির ভক্তরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি