সিলেট | |
প্রকাশিত: 3:28 AM, April 3, 2020
আহমেদ সাফায়েত অপু, আরব আমিরাত থেকে:
সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ২১০ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি।৩৫ জন রোগী সুস্থ হয়েছেন।এ নিয়ে আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২৪ জনে যার মধ্যে সুস্থ হয়েছেন ৯৬ জন এবং মারা গেছেন ৮ জন। ইউএই স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়ের মন্ত্রিসভা বৃহস্পতিবার রাতে ২১০জন নতুন রোগী ঘোষণা করেছে।
মন্ত্রণালয় আজ ঘোষণা করেছে যে,ইতিমধ্যে সংক্রামিত হয়েছেন তাদের পরীক্ষা করে চিহ্নিত করা হয়েছে। এর ফলে আমিরাতে করোনাভাইরাসে রোগীর সংখ্যা ১০২৪ এসে দাড়িয়েছে।নতুন রোগীরা বিভিন্ন দেশের,যা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এবং তাদের সবাই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।এর মধ্যে ভর্তি হওয়ার পর থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়ার পর ৩৫ জনকে সুস্থ ঘোষণা দিয়েছে।এই নিয়ে আমিরাতে ৯৬ জন রোগীকে সুস্থ করে তুলা হয়েছে।
এদিকে গত ৩১শে মার্চ থেকে আগামী দু সপ্তাহ পর্যন্ত দুবাইয়ের প্রাণকেন্দ্র আল রাস,নাইফ,মুর্শিদবাজার এলাকায় সব ধরণের চলাচলে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। আর যাদের রেসিডেন্স পারমিটের মেয়াদ মার্চ ১, ২০২০ বা এর পরে শেষ হয়েছে তাদের সকলের ভিসা নবায়ন করতে সরকার আরো তিন মাস সময়ের ঘোষণা দিয়েছে। সাধারণত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এক মাস সময় দেয়া হয় নবায়নের জন্য। এখন আরো ৩ মাস বাড়তি সময় যোগ করার পাশাপাশি কোন রকম জরিমানা ছাড়াই এ সময়ে ভিসা নবায়ন করা যাবে। আমিরাতে ১ মার্চের পর থেকে ভিজিট ভিসাধারীদের জরিমানা ছাড়াই ৩ মাসেরথাকার সুযোগ পাবেন।বাংলাদেশ দূতাবাস প্রবাসিদের সেবার জন্য জরুরী হটলাইন চালু করেছে।
[সূত্রঃখালিজ টাইম ও বাংলাদেশ দূতাবাস, আমিরাত ]

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি