আরিফকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ খালেদার

প্রকাশিত: 2:21 AM, November 16, 2017

প্রভাতবেলা প্রতিবেদক:  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ।

মঙ্গলবার রাত ১০ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় প্রধানের সাথে দেখা করেন তিনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এসময় আরিফুল হক চৌধুরীকে নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, এসমসয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ