আল্লামা জুনায়েদ বাবুনগরী  আর নেই

প্রকাশিত: 4:18 PM, August 19, 2021

আল্লামা জুনায়েদ বাবুনগরী  আর নেই

আল্লামা জুনায়েদ বাবুনগরী  আর নেই। হাজারো আলেমের উস্তাদ, উপমহাদেশের বিখ্যাত দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর শায়খুল হাদীস এবং হেফাজতে ইসলামীর নির্বাচিত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী  আর নেই।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।♦ প্রতিনিধি, চট্রগ্রাম♦

 

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে মারা যান তিনি।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী।

 

 

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়।

৭৩ বছর বয়সী বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জুনায়েদ বাবুনগরী স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ