সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
আনন্দঝর্ণা প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২২ জানুয়ারী) সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর।
আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী প্রভাতবেলা’কে বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলকে সকাল সোয়া ছয়টার দিকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
আহমেদ ইমতিয়াজ বুলবুল একুশে পদক, রাষ্ট্রপতির পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।
১৯৭১ সালে কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
আহমেদ ইমতিয়াজ বুলবুল অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি