সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৭
৩মে ২০১৭ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবসা সম্প্রসারনের ধারাবাহিকতায় এশিয়ার অন্যতম গন্তব্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক রুটে ফ্লাইট পরিচালিত হবে।
ঢাকা-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনি¤œ ভাড়া ১৫,৫৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ২৩,৯৯৯ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-ব্যাংকক রুটে ওয়ানওয়ের জন্য সর্বনি¤œ ভাড়া ১৬,৯৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ২৬,৫৯৯ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত। প্রাথমিকভাবে সোম, বুধ, শুক্র ও শনিবার চট্টগ্রাম থেকে সকাল ৮.০০ টায় এবং ঢাকা থেকে ৯:৪০ মিনিটে ব্যাংকক এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ব্যাংককের স্থানীয় সময় দুপুর ১:১০ মিনিটে পৌঁছাবে। এছাড়া ব্যাংকক থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার স্থানীয় সময় দুপুর ২.১০ মিনিটে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৩:৪০ মিনিটে চট্টগ্রাম ও বিকাল ৫.১০টায় ঢাকায় পৌঁছাবে।
ঢাকা-ব্যাংকক-ঢাকা ও চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে দোহা, গুয়াংজু, পারো রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। আগামী আগষ্ট মাসের মধ্যে আরো একটি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে যুক্ত হতে যাচ্ছে।
১৭ জুলাই ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে সকল অভ্যন্তরীণ রুট ছাড়াও আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, মাস্কাট, কাঠমুন্ডু ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। সপ্তাহে প্রায় ২০০টির অধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে ইউএস-বাংলা। যাত্রা শুরু করার পর আড়াই বছরে প্রায় ২৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে, যা বাংলাদেশে বিমান চলাচলের ইতিহাসে একটি রেকর্ড। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি