সিলেট | |
প্রকাশিত: 7:39 PM, January 9, 2021
বিশ্বভূবন ডেস্ক:
৬০ জনের বেশি আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ জানুয়ারি) দেশটির রাজধানী জাকার্তা থেকে ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।। খবর এএফপি ও আল জাজিরার।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উড্ডয়নের পর থেকে ইন্দোনেশিয়ার শ্রীউইজায়া এয়ার নিখোঁজ রয়েছে। বিমানটি দেশটির পূর্ব কালিমানটান রাজ্যের পনটিয়ানাকের উদ্দেশে রওনা হয়েছিল।
জাকার্তা ভিত্তিক টিভি চ্যানেল মেট্রো টিভির বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানায়, ইতিমধ্যে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। যাত্রীদেরর মধ্যে ৭জন শিশু ও ৬জন ক্রু রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি