সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪
গুরুত্বর অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।
জাহাঙ্গীর কবীর গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার ভাগনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি।
ফারজানা রাব্বী বুবলী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে। দলের মনোনয়ন বঞ্চিত হয়ে ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে নির্বাচন করেন।
এদিকে জাহাঙ্গীর কবীরের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত দাবি করে সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম স্বপন বলেন, ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর কবিরের শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। রড ও লাঠি আঘাতে তার হাত-পা ভেঙে ফেলা হয়।
হামলার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাড়ি ফেরার পথে বিকেলে হাট ভরতখালী মোড়ে পথরোধ করেন একদল দুর্বৃত্ত। এসময় তারা সিএনজি থেকে জাহাঙ্গীর কবীরকে নামিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তবে কারা এ হামলায় জড়িত সেটি জানা যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি