একসঙ্গে ১০০ ছবি নির্মাণ করবে শাপলা মিডিয়া

প্রকাশিত: 6:08 PM, February 16, 2021

একসঙ্গে ১০০ ছবি নির্মাণ করবে শাপলা মিডিয়া

আনন্দ ঝর্ণা ডেস্ক:

একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে হইচই ফেলে দিলো প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। আর মাত্র কয়েক ঘণ্টার পরই জানা যাবে বিস্তারিত।

শাপলা মিডিয়া জানায়, ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএফডিসির জসিম ফ্লোরে জমকালো আয়োজনের ভেতর দিয়ে ১০০টি ছবি নির্মাণের ঘোষণা দেওয়া হবে। সেই সঙ্গে ১০টি ছবির মহরতও হবে। এই ১০০ ছবির সমন্বয়ক হিসেবে যুক্ত আছেন পরিচালক শাহীন সুমন ও অপূর্ব রানা।

পরিচালক শাহীন সুমন বলেন, ‌‘ছবিগুলো পরিচালনা করবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ১০০ নির্মাতা। এগুলো নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে। এরমধ্যে ১০টি ছবির গল্প, পরিচালক ও শিল্পী সব প্রস্তুত আছে। চলতি মাস থেকেই এগুলোর শুটিং শুরু হবে।’

জানা যায়, স্বল্প বাজেটের মধ্যে এগুলো তৈরির পরিকল্পনা শাপলা মিডিয়ার। ছবির দৈর্ঘ্য ১২০ মিনিটের মধ্যে থাকছে। প্রথম ১০ ছবির নায়িকাদের মধ্যে আছেন আঁচল, বিপাশা কবির, মিষ্টি জান্নাত, আফ্রি, তানহা তাসনিয়াসহ আরও কয়েকজন। নায়কদের মধ্যে নিরব, ইমন, সাইফ খান, সুমিত সেনগুপ্ত, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী, কায়েস আরজু ও আমান রেজা অভিনয় করবেন।

সর্বশেষ সংবাদ