সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুন ১, ২০১৬
নগরীর শিবগঞ্জের নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কক্ষ উদ্বোধন করা হয়েছে। বুধবার শিবগঞ্জ সেনপাড়ার নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমান উল্লাহ সাজব মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আব্দুল মালেকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিল আফরোজ রওনক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া, যুক্তরাজ্য খিলবার্ন এন্ড ওয়েস্টহ্যাম স্ট্রেইট লেবার পার্টির সাধারণ সম্পাদক নাজমা রহমান (নিউট্রিশনিস্ট), বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বিশ্বজিৎ দেবরায় বিশু, নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আর সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন- টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, প্রেসিডেন্সি স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা এনায়েতুল বারি মুর্শেদ, দেওয়ান মুরাদ হাসান, সিতাংশু চক্রবর্ত্তী, আসমা খাতুন, মো. নানু মিয়া, সৈয়দা রেহানা বেগম, অসীতা ধর, শক্তি রানী মজুমদার, শিখা চৌধুরী, মৌসুমী বিশ্বাস, হেপী চৌধুরী, তুলি দে, লিনু রানী দাস প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো. সিরাজুল ইসলাম। -বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি