এ কেমন বর্বরতা! বরিশালে ইমামের গলায় জুতার মালা!

প্রকাশিত: 12:27 AM, June 4, 2020

এ কেমন বর্বরতা! বরিশালে ইমামের গলায় জুতার মালা!

প্রভাতবেলা ডেস্ক: এক মাদরাসা শিক্ষকও মসজিদের ইমামকে অমানবিক নির্যাতন ও গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার  ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় বুধবার ভাইরাল হয়ে ছড়াচ্ছে।

ঘটনাটি ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে।  মাদরাসার শিক্ষক ও মসজিদ’র ঈমামকে দিনবর ইউনিয়ন পরিষদে আটকিয়ে রেখে শারীরিক নির্যাতন ও গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।  স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী এমন অমানবিক কান্ড ঘটিয়েছেন বলে অভিযোগ । এমনকি ঘটনার ভিডিগ ফুটেজ তারা ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ঐ ইমামের জীবন বিষিয়ে তুলেছেন।

বুধবার বেলা আনুমানিক ৪টার সময় ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

লাঞ্চিত শিক্ষকের নাম মাওলানা আলাউদ্দিন। তিনি ইউনিয়নের দড়িরচর খাজুরিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় শিক্ষক সমাজ ও সুধি সমাজ। উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করে বিচার চান তারা।
ওই শিক্ষক জানান, মাদরাসার ৭ম শ্রেনীর শিক্ষার্থী কারিমার উপবৃত্তির টাকা কেলেংকারীতে তাকে দিনভর পরিষদে আটকে রেখে মারধর করে জুতার মালা পরিয়ে পরিষদে সমবেত লোকজনের সামনে চতূর্দিকে ঘুরতে বাধ্য করেন।

আরও পড়ুন  আলেমরা ঐক্যবদ্ধ হলে বিজয় কেউ ঠেকাতে পারবে না: জামায়াত

জানা যায় দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি চেয়ারম্যান, স্থানীয় সাংসদ পংকজ নাথ এমপির অনুসারী।  ‘দাদা বাহিনীর’ লোক হিসেবে খ্যাত- মোস্তফা রাড়ী ও তার পরিষদের মেম্বাররা মিলে উপবৃত্তির কিছু টাকাকে পুঁজি করে এ ঘটনা ঘটায়। মধ্য দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসা’র  শিক্ষক ও  সিকদার বাড়ী জামে মসজিদের ইমাম বয়োবৃদ্ধ  মাওলানা আলাউদ্দিন হুজুরকে তার বসত বাড়ি থেকে ধরে পিছনে দু’হাত বেধে নিয়ে আসে।

বিচারের নামে উপর্ষপরি অপমান অপদস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা ও ইউপি পরিষদের চারিদিকে উৎসুক জনতার সম্মুখে হুজুরের গলায় জুতার মালা পরিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়।

প্রভাতবেলা’র কাছে এই ভিডিও ফুটেজটি পৌছে। মানবিক বিবেচনায় আমরা তা প্রকাশ করিনি। অস্পষ্ট করে তার একটি ছবি দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ