ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ৮, ২০১৮

প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা ।

 

মো. ইকবাল হোসেন নামে এক যাত্রীকে ৬০টি স্বর্ণের বারসহ  আটক করা হয়।

 

শুক্রবার (৮ জুন) সকাল ১০টায় ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২২২ থেকে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানা যায়।

 

আটক ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মকর্তারা।

 

এদিকে , ওসমানী বিমানবন্দরের সিভিল এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নজরুল ইসলাম জানান, ওমান থেকে সিলেট হয়ে ঢাকা যাওয়া ফ্লাইটের ভেতরে নজরুল ইসলামকে ৩৭/জে সিটের নিচে স্বর্ণগুলো রাখতে দেখে বিমানের ক্রুরা। পরে তারা বিষয়টি  শুল্ক গোয়েন্দা সদস্যদের অবহিত করেন। এরপর শুল্ক গোয়েন্দা  ওই যাত্রীকে আটক করে  এবং স্বর্ণের বারগুলো জব্দ করে।

 

জব্দ হওয়া স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম বলেও জানান সিভিল এভিয়েশনের এ কর্মকর্তা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ