সিলেট | |
প্রকাশিত: 4:26 PM, January 25, 2021
ফরিদ মিয়া, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর মডেল থানা প্রতিষ্ঠার পর থেকেই থানা প্রাঙ্গনে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো প্রায় ১৭ শতক জমি । পরিত্যক্ত এ জমিটুকু কাজে লাগাতে কেউই উদ্যোগী হননি । অথচ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে মো. শহিদুর রহমান যোগদানের পর থেকেই থানা প্রাঙ্গনের পরিত্যক্ত এ জায়গাটির চেহারা পাল্টে গেছে। ফুল, ফল আর শীতকালীন সবজির সমারোহে বদলে গেছে থানা প্রাঙ্গন ।
থানার ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে শীতকালীন নানান ধরনের ফুল-ফল ও সবজি চাষের মহারোহ । গাছে গাছে ফুটেছে হরেক প্রজাতির ফুল । ওসি শহিদুর রহমানের ব্যক্তি উদ্যোগে নিজের বেতনের অর্থ ব্যয় করে পরিত্যক্ত এই জমিতে টমেটো, সিম, মূলা, লাউ, লেঢুস পাতা, বেন্ডি, পিঁয়াজ, রসুন, মরিচ, বেগুন, শশাসহ হরেক রকমের সবজি চাষ করেছেন।
নানা প্রজাতির ফল ও ফুলের বাগানের পাশাপাশি হরেক রকমের সবজি চাষ করায় থানায় আসা দর্শনার্থী ও সেবাগ্রহিতারা ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ।
সরেজমিনে থানায় গিয়ে এ ব্যাপারে কথা হয় সুনামগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এস আই অঞ্জন চন্দ্র সরকার, এস আই জিন্নাত, এস আই জালাল উদ্দিনের সাথে। তারা জানান, আমাদের এই সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে শহিদুর রহমান স্যার যোগদানের পর পরই এই পতিত জমিটুকুকে আবাদযোগ্য করতে তিনি নিজ উদ্যোগে ফল-ফুল ও সবজি চাষের দিকে ঝুঁকে পড়েন। এখন থানার আশপাশে হরেক রকম ফুলের মৌ মৌ গন্ধে বদলে গেছে পুরো থানা এলাকা।
অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুর রহমানের সাথে প্রতিবেদকের এ বিষয়ে আলাপকালে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার ঘোষনা দিয়েছেন- কোথাও বাড়ির পাশে কিংবা বাড়ির আঙ্গিনায় এক ইঞ্চি জায়গা ও যেন খালি কিংবা পতিত না থাকে। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের প্রতি আকৃষ্ট হয়ে সদর মডেল থানায় যোগদানের পরই পতিত জায়গাটুকুকে পতিত না রেখে আবাদের চেষ্টা করেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজ উদ্যোগে যোগদানের পর বেতনের প্রায় ১৫ হাজার টাকা খরচ করে শীতকালিন বিভিন্ন ধরনের ফুল, ফল ও সবজি চাষ কার শুরু করেছেন। তিনি মনে করেন এই ফুল, ফল ও সবজি চাষের কারণে এখানকার পরিবেশের ভারসাম্য সুরক্ষার পাশাপাশি এই ফরমালিনমুক্ত সবজিগুলো নিজে এবং থানার সকল অফিসার ও সদস্যরা নিয়মিত নিয়ে খাচ্ছেন বলে ও জানান তিনি। তিনি প্রতিদিন পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে বাগানে সময় দেন এবং পরিচর্চা করেন ।
তিনি সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান, বৈশ্বিক জলবায়ূ পরিবতর্নের প্রভাব আমাদের দেশে ও পড়েছে তাই প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে নিজ নিজ বাসাবাড়ির পতিত জায়গায় ও বাড়ির আঙ্গিনায় বিষমুক্ত ফল ফুল ও সবজি চাষ করুণ যা শরীরের অনেক উপকারে আসবে। অনেক অস্বচ্ছল পরিবার সবজি চাষ করে তা বাজারজাত করলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার ও সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি