আজ রোববার বেলা দেড়টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে গ্রেপ্তার যুবকদের বিষয়ে গণমাধ্যমকে জানান ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। এ সময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান উপস্থিত ছিলেন। মোহাম্মদ মুসলিম বলেন, ওই নারী আদালতে ২২ ধারায় ১৭ পৃষ্ঠার যে জবানবন্দি দিয়েছেন, তাতে গ্রেপ্তার তিন যুবকের নাম আছে। শহরের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
