সিলেট | |
প্রকাশিত: 4:24 PM, March 7, 2017
প্রভাতবেলা ডেস্ক :: পশ্চিম বাংলার গানের দল দোহারের পুরোধা ব্যক্তিত্ব কালিকাপ্রসাদ আর নেই। হুগলির গুড়াপে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। আহত হয়েছেন তার কয়েকজন সঙ্গী।সিলেটেই কিন্তু কালিকার শিকড়। তবে জন্ম এবং বেড়ে ওঠা ভারতে।
কলকাতার বাংলা সংবাদপত্রগুলো থেকে জানা যায়, কলকাতা ফেরার পথে নিয়ন্ত্রণ হারায় কালিকার গাড়ি। এটি নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনা এমন জায়গায় ঘটে যেখানে উদ্ধারকাজ চালানো সহজ ছিল না। উদ্ধার করে আক্রান্তদের নিয়ে যাওয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক কালিকাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গীদের অবস্থাও সঙ্কটজনক।
শুধু পশ্চিম বাংলা নয়, বাংলাদেশের পথে-প্রান্তরে ছড়িয়ে থাকা মাটির গান সংগ্রহ করতেন। দেশি বাদ্যবাজনা দিয়েই তা তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন। বলছি কালিকাপ্রসাদের কথা। হালে প্রায়ই তাকে দেখা যেতো জি বাংলার সংগীতের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান ‘সারেগামাপা’তে। প্রতিযোগীরা যেসব লোকগান পরিবেশন করছেন, এসব গানের গীতিকার, সুরকারদের বিষয়ে গান শেষে গবেষণামূলক তথ্য জানাতেন কালিকা। এক্ষেত্রে বেশিরভাগই থাকছে বাংলাদেশের লোকগান।
লোকগানের সুর তিনি ছড়িয়ে দিয়েছিলেন নাগরিক সীমানায়। টেলিভিশনের রিয়ালিটি শো তার জন্যই পেয়েছিল মাটির সুর, মাটির গানের ছোঁয়া।
বাঙালির কাছে ‘দোহার’ এখন পরিচিত নাম। শুধু পরিচিত বলা ভুল, এই প্রজন্মের কাছে লোকগান ও দোহার যেন অনেকটাই সমার্থক হয়ে দাঁড়িয়েছে। শুধু গাওয়া নয়, লোকগানের গবেষণার দিকটিকেও সমানে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কালিকাপ্রসাদ। সেই সঙ্গে ছিল প্রয়োগের দিকটাও।
প্রজন্ম পরম্পরায় লোকগানকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটির করেছিলেন তিনি। কালিকা সবসময় মেতে থাকতেন পরীক্ষা-নিরীক্ষায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি