করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৫

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৫

 

বিশ্বভূবন ডেস্ক:

চীনে ভয়াবহ করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪। আর, চীনের বাইরে প্রথম ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৪ হাজার।

এদিকে, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া চীন থেকে আসা যাত্রীদের তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এর আগে রাশিয়া, জাপান, পাকিস্তান ও ইতালি এ ধরনের নিষেধাজ্ঞা দেয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এ ধরনের পদক্ষেপ না নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটির আরও আশঙ্কা, আনুষ্ঠানিকভাবে ঢুকতে না দিলে অনেকেই বেআইনিভাবে ঢুকবে। যে কারণে দ্রুত ছড়াতে পারে করোনা।

 

এরই মধ্যে চীনের বাইরে ২৪টি দেশে ১৩০ জন করোনা আক্রান্ত ব্যাক্তির সন্ধান পাওয়া গেছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ