সিলেট | |
প্রকাশিত: 3:22 AM, April 1, 2020
চীনে ভয়াবহ রূপ নেওয়া করোনাভাইরাসটি সারা বিশ্বে মরণথাবা বসিয়ে যাচ্ছে দিনের পর দিন। চীনে ছড়ানো নভেল করোনাভাইরাসের থাবায় প্রতিদিনেই ইতালিতে মারা যাচ্ছেন শতশত মানুষ। এছাড়াও পৃথিবীর অনেক দেশেই আক্রান্তের সংখ্যাও কম নয়।
গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৮ জনে। ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে প্রায় সবকিছু বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ১ লাখ পাঁচ হাজার ৯২ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৫ হাজার সাতশ ২২ জন।
এদিকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্র নিউইয়র্ক শহর। তবে যুক্তরাষ্ট্রের অরলিন্স, শিকাগো ও ডেট্রয়েটে ভাইরাসটি দ্রুতই ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি