সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
আনন্দ ঝর্ণা ডেস্ক:
ঢাকাই সিনেমার চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর।
বর্তমানে তিনি গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আঁখি জানান, তার বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়৷
তিনি বলেন, ‘মাশাল্লাহ, বর্তমানে তিনি বেশ ভালো আছেন। সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য।’
এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন কিংবদন্তি তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি