সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে (বাড়িতে পরিবারের সবার সংস্পর্শ এড়িয়ে আলাদা থাকা) রয়েছেন। তার কোনো জটিলতা নেই। তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন।’
খালিদ মাহমদু ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০০৯ সাল থেকে তিন দফা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি