করোনায় আরও ৪৭ মৃত্যু, নতুন শনাক্ত ২২১১

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

করোনায় আরও ৪৭ মৃত্যু, নতুন শনাক্ত ২২১১

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ১৭৪ জন কোভিড রোগী মারা গেলেন। একই সময়ে ২ হাজার ২১১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৬ হাজার ৭৯৪। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

আরও পড়ুন  অন্তহীন অভিযোগ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি’র পদত্যাগ

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ