সিলেট | |
প্রকাশিত: 6:06 PM, May 24, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৪৮০ জনের মৃত্যু ঘটল। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩২ জন।
রবিবার (২৪ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৫৩২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩ হাজার ৬১০ জন।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাবে বিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৫৪ লাখ ৭ হাজার ৪১৯ জন। আর মৃত্যু ঘটেছে ৩ লাখ ৪৪ হাজার ২৫ জনের। এর মধ্যে সুস্থতার হার ৮৭ শতাংশ এবং মৃত্যুর হার ১৩ শতাংশ। এতো দিনে সুস্থ হয়েছে ২২ লাখ ৪৮ হাজার ৩৬৬ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি