সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
প্রতিনিধি, টাঙ্গাইল:
দাহ করতে সমস্যা হবে ভেবে সড়কে করোনায় মৃত ছেলের লাশ ফেলে বাড়ি যান বাবা ও বড় ভাই। টাঙ্গাইলের দেলদুয়ারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে যাওয়া লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ।
পরে টাঙ্গাইল সিআইডির ক্রাইম সিন টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। নিহতের নাম চেতন চন্দ্র দাস। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আমজানী গ্রামের নকুল চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা এয়ারপোর্ট এলাকায় চেতন রিকশা চালাতেন। ৬-৭ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়। রোববার রাতে তিনি মারা যান। লাশ এলাকায় সৎকার করতে বাধাপ্রাপ্ত হবেন ভেবে বাবা নকুল চন্দ্র দাস ও বড় ভাই অতুল চন্দ্র দাস রাতের কোনো এক সময় পলিথিনে মুড়িয়ে লাশ ফেলে যান দেলদুয়ার উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল নামক স্থানে।
খবর পেয়ে রোববার সকালেই দেলদুয়ার থানা পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে টাঙ্গাইল সিআইডি ক্রাইমসিন টিম ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে।
দেলদুয়ার থানার ওসি এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বাবা ও বড় ভাই লাশ এলাকায় না নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাসির গ্লাস কোম্পানির দক্ষিণ পাশে ডুবাইল এলাকায় ফেলে যায়। ময়নাতদন্ত শেষে মৃতের চাচা পূন্য চন্দ্রের নিকট লাশ হস্তান্তর করা হয়। লাশ দাহ করতে খরচ হিসেবে পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি