সিলেট | |
প্রকাশিত: 1:58 PM, April 18, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কানাইঘাট উপজেলার এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার সকাল ৯টায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
মারা যাওয়া ব্যক্তির বাড়ি কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে। তার বয়স ৩৫ বছর। তিনি একজন পুরুষ। গত শুক্রবার রাতে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন বলে জানান আরএমও সুশান্ত।
তিনি আরও বলেন, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। সিলেটে আসার আগেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে স্যাম্পল ল্যাবে আছে। পরীক্ষার ফলাফল আজ রাতে কিংবা আগামীকাল পাওয়া যাবে।
এদিকে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, এটা সাধারণ অসুস্থ্যতা বলে আমরা ধারণা করছি। কারণ এর আগে একবার তার নমুনা পরীক্ষা করে নেগেটিভ এসেছিলো। তবুও যেহেতু অসুস্থ্যতার সাথে করোনা উপসর্গের মিল আছে তাই আবার নমুনা রাখা হয়েছে।
লাশ দাফনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলনে, লাশ স্বাভাবিক প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে। তবে জনসমাগম কম রাখতে নির্দেশ দেয়া হবে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি