সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার শক্তির উৎস কোথায়?- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে। দলটির তৃণমূল নেতারা বলছেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড করেও বহাল তবিয়তে রয়েছেন আবদুল কাদের মির্জা।
তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। দলীয় গঠনতন্ত্রপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের সভানেত্রী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে শনিবার বিকেলে কাদের মির্জাকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। তবে এর মাত্র দুই ঘণ্টা পরই সে অব্যাহতিপত্র তুলে নেওয়া হয়। কেন্দ্রীয়ভাবে কাদের মির্জার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেই প্রশ্নই এখন জনে জনে।
দলটির তৃণমূল নেতারা বলছেন, দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি গঠনতন্ত্র পরিপন্থীভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করেছেন আবদুল কাদের মির্জা। তৃণমূল থেকে শাস্তির দাবি উঠলেও অনেকটাই নীরব কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের তৃণমূল নেতারা বলছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্মানে এখন পর্যন্ত সাংগঠনিকভাবে আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোনো কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ছোট ভাই হওয়ার সুবাদে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ড করে যাচ্ছেন আবদুল কাদের মির্জা। এ বিষয়ে মুখ খুলতে নারাজ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। দলটির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে চাননি তারা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি