কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদার জামিন নামঞ্জুর

প্রকাশিত: 10:27 PM, September 13, 2018

কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদার জামিন নামঞ্জুর

কুমিল্লা সংবাদদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর)  বিকালে খালেদা জিয়ার জামিনের অধিকতর শুনানি শেষে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম ওই আদেশ দেন। এর আগে গত বুধবার বিকালে পূর্বনির্ধারিত জামিনের শুনানি শেষে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জামিন শুনানি মুলতবি করা হয়েছিল।

 

খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট তাইফুর আলম এবং অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরের দিন চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

আরও পড়ুন  করোনা মহামারিও উন্নয়ন থামাতে পারেনি : রাষ্ট্রপতি

মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের আসামি করা হয়।

 

সর্বশেষ সংবাদ