সিলেট | |
প্রকাশিত: 1:17 PM, August 30, 2020
বিশ্বভূবন ডেস্ক:
কাশ্মীরের স্থানীয় বাসিন্দা জাফর আলী ফরাসী বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের উপকণ্ঠের বেমিনা এলাকায় শোক পদযাত্রা শুরু হয়েছিল। সেখানে সরকারি বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল।
সংঘর্ষের অন্যান্য প্রত্যক্ষদর্শীরা বলছেন, জনসমাগম ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়েছে।
তবে পুলিশ বলছে, নভেল করোনা ভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় পদযাত্রায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। শোকাহতরা এই আদেশের লঙ্ঘন করেছে।
ইকবাল আহমাদ নামের অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, শোক পদযাত্রায় সরকারি বাহিনীর সদস্যরা পেলেট গান ছুড়েছে। এই শোক পদযাত্রা মূলত শান্তিপূর্ণ ছিল। এতে নারীরাও অংশ নিয়েছিলেন।
শ্রীনগরের একটি হাসপাতালের কর্মীরা মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, অন্তত ৩০ জন পেলেট ও টিয়ারগ্যাসের জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাশ্মীরের এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
কাশ্মীরি বাসিন্দারা বলছেন, পুলিশের হামলায় আহত আরও অনেক মানুষকে শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সাঁজোয়া যান নিয়ে শোকযাত্রায় অংশগ্রহণকারীদের সতর্ক করে দিচ্ছে। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস এবং পেলেট গান ছুড়ে।
এ সময় বিক্ষোভকারীদের অনেকেই কাশ্মীরে ভারতীয় শাসনের অবসানের দাবিতে স্লোগানও দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি