কুমিল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রকাশিত: 4:04 PM, September 1, 2023

কুমিল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫

প্রতিনিধি, কুমিল্লা:

কুমিল্লার বরুড়ায় জমি সংক্রান্ত জেরে দু’পক্ষের সংঘর্ষে খোরশেদ ও সুরুজ আলী নামের দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

 

শুক্রবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঝালগাও গ্রামের আবদুস সাত্তার দলবল নিয়ে আজ বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে যান। এসময় খোরশেদ আলম ও তার লোকজন হালচাষে বাধা দেন আবদুস সত্তারকে। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে খোরশেদ আলম ও আবদুস সত্তার ঘটনাস্থলেই মারা যান। আহত হন- জয়নাল, মোশাররফসহ পাঁচ জন। পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, পারিবারিক জমি নিয়ে আবদুস সাত্তার ও খোরশদ আলমের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। আজ ওই জমিতে হালচাষ করাকে কেন্দ্র করে তাদের মাঝে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল আমরা তা তদন্ত করে দেখছি।

আরও পড়ুন  কুমিল্লায় দিনে-দুপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ