সিলেট | |
প্রকাশিত: 5:25 PM, November 23, 2023
বুধবার দুপুর ১টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সালেহা আক্তার নামে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সালেহা জুড়ী উপজেলার বাহাদুরপর গ্রামের বাসিন্দা।
জানা যায়, সালেহা আক্তার তাঁর ভাশুরের ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে সকাল সাড়ে ১০টায় কুলাউড়া পূবালী ব্যাংকে আসেন টাকা তুলতে। সেখান থেকে তিনি ২ লাখ টাকা উত্তোলন করে শহরের ঘাটেরবাজার স্ট্যান্ড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরছিলেন। উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে এসে অটোরিকশার গতিরোধ করে একটি মোটরসাইকেল। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী অটোরিকশা চালকের সঙ্গে বাগ্বিতণ্ডার ফাঁকে সালেহা আক্তারের টাকাভর্তি ব্যাগ নিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে সালেহাকে কুপিয়ে আহত করে ব্যাগটি ছিনিয়ে নেয় তারা।
গুরুতর আহত সালেহা আক্তারের স্বজন মোহাম্মদ হোসাইন জানান, তাঁর চাচিকে মৌলভীবাজার হাসপাতাল থেকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাচ্ছেন। এর পর এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মইনুল ইসলাম জানান, ওই নারীর বাঁ হাত ও ডান পায়ের উরুতে আঘাতের গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, ঘটনাটি তারা জেনেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ওই তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি