কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৪

প্রকাশিত: 2:37 PM, August 10, 2016

সংবাদদাতা, কুলাউড়া : কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাম্মনবাজার মিশন এলাকায় মর্মান্তিক  দূর্ঘটনায়  হাজী জুনাব আলী (৬৩) নামে এক যাত্রী নিহত হয়েছেন। অপর ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আড়াইটায় মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী একটি সিএনজি গাড়ীর(নং মৌলভীবাজার-থ-১১-৪০৮৮) চালক ব্রাম্মনবাজার মিশন এলাকায় পৌছামাত্র নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা কবলিত হয়। এসময় ৪ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে হাজী জুনাব আলী কুলাউড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত জুনাব আলী বড়লেখা উপজেলার দক্ষিনভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া গ্রামের মৃত মনসুর আলীর পুত্র। বড়লেখার ছোট ধামাই এলাকার রুবেল মিয়া (২২)সহ ৪ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ