সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের ব্যাটে আগুনের ফুলকি ছুটছে। ওয়েস্ট ইন্ডিজে হাসছে তামিমের ব্যাট। সফরের তৃতীয় একদিনের ম্যাচেও সেঞ্চুরী করেছেন এই ক্লাসিক ব্যাটসমান।
ওয়েস্ট ইন্ডিজ সফরে এটি তামিম ইকবালের দ্বিতীয় সেঞ্চুরী। এর আগে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরী হাইয়েছেন এই ওপেনার। খেলেছেন ১৩ রানের অনবদ্য ইনিংস।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ সেরা এ ওপেনার। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৮২তম ম্যাচে ৯টি সেঞ্চুরি করেছেন তামিম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রত্যাশিত ব্যাটিং করতে ব্যর্থতা মুছে দিছেন ওয়ানডেতে। ক্যারিবীয় সফরে টেস্টের চার ইনিংস মিলে ৬৪ রান করা তামিম, ওয়ানডেতে নিজের সেরা ব্যাটিং করেন।
প্রথম ওয়ানডেতে ১৩০ রান সংগ্রহ করা তামিম দ্বিতীয় ম্যাচে খেলেন ৫৪ রানের ইনিংস। শনিবার দেবেন্দ্র বিশুর শিকার হওয়ার আগে ১২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় তুলে নেন ১০৩ রান। এনিয়ে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম।
ক্রিকেটের তিন ফরমেটে এই ওপেনার হাঁকিয়েছেন এনিয়ে ২০টি সেঞ্চুরি।
শেষ ম্যাচে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ । এই রিপোর্ট লিখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২৫২ রান, চার উইকেট হারিয়ে। ক্রীজে আছেন মাহামুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি