সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক সচিব, সমাজ কল্যাণ সচিব রুলের জবাব দিতে বলা হয়েছে।
গর্ভবতী মা ও অনাগত শিশুর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে আবেদনটি করেন আইনজীবী ইশরাত হাসান। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম এ হালিম।
ব্যারিস্টার এম এ হালিম বলেন, আমাদের দেশে কোনো গর্ভবতী মায়ের কন্যা সন্তান হওয়ার খবর শুনে এক শ্রেণির পরিবার বিষয়টি নেতিবাচকভাবে দেখে। কোনো কারণে দ্বিতীয় বা তৃতীয়বার কন্যা সন্তানের খবর শোনার পর ওই গর্ভবতী মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি