গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

প্রকাশিত: 5:18 PM, January 3, 2024

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১
প্রতিনিধি, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবা সহ মাদক কারবারীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত ৮.৩০ মিনিটের দিকে আব্দুল হামিদ কে ৪২ পিস ইয়াবাসহ আটক করা হয় । আটককৃত মাদক কারবারী এসএমপির এয়ারপোর্ট থানাধীন ছালিয়া গ্রামের সমছু মিয়া পুত্র আব্দুল হামিদ ।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে সালুটিকর বাজার সংলগ্ন চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয় । এসময় আব্দুল হামিদ কে ৪২ পিস ইয়াবাসহ আটক করা হয় ।

 

সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা হচ্ছে। তিনি জানান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ধৃত আসামি আব্দুল হামিদ বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলতেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ