চলে গেলেন নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম

প্রকাশিত: 8:00 PM, September 11, 2018

চলে গেলেন নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম

বিশ্বভূবন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ মারা গেছেন। ১১ সেপ্টেম্বর

মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে এক মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে তিনি মারা যান। বিষয়টি পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ নিশ্চিত করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়।

তিনি মৃত্যুর আগে স্বামী, দুই ছেলে হাসান, হুসাইন এবং দুই মেয়ে মারইয়াম ও আসমাকে রেখে গেছেন।

জিও নিউজের বরাত দিয়ে ডন জানায়, বেগম কুলসুম লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকে আইসিউতে ছিলেন এবং সেখানে তিনি মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ