চাঁরাগাঁও সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে পাথর পাচার

প্রকাশিত: 12:24 PM, January 26, 2020

চাঁরাগাঁও সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে পাথর পাচার

 

প্রতিনিধি,সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চাঁরাগাঁও সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে দেশের অভ্যন্তরে পাথর পাচার করছে ।

 

 

রবিবার (২৬ জানুয়ারি) খোঁজ নিজে জানা গেছে, জেলার তাহিরপুর উপজেলার চাঁরাগাঁও শুল্কস্টেশন সংলগ্ন এলাকা দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় ৪মাস পূর্বে বিজিবির সোর্স পরিচয়ধারী সংঘবদ্ধ চোরাকারবারিরা অবৈধভাবে ভারত থেকে ট্রলি বোঝাই করে প্রায় ১০হাজার মেঃ টন পাথর পাচারের লক্ষে বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টে নিয়ে আসে। ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে পাথরগুলো সীমান্তেই আটক রাখে বিজিবি। সেই সাথে বন্ধ করে দেয়া হয় ভারত থেকে অবৈধ ভাবে পাথর পাচার।

 

 

সম্প্রতি বিজিবিকে ম্যানেজ করে আটক থাকা পাথরগুলো প্রকাশ্যে বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে সমসার হাওর পাড়ের নৌকা ঘাটে নিয়ে যায় এবং ভারত থেকে আবারো পাথর পাচার শুরু করে সংঘবদ্ধ চক্র। পাথর পাচারে জড়িত এই চক্রটি দীর্ঘদিন যাবত রাতের আঁধারে কয়লা, মদ, গাজা ও ইয়াবা পাচার করছে বলে জানিয়েছেন স্থানীয়রা ।

আরও পড়ুন  নারীদের আলোর পথ দেখাচ্ছে বর্তমান সরকার

 

 

এসব অনিয়ম ও দূর্নীতির খবর পেয়ে সীমান্ত এলাকায় র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা, মদ, গাজা, বিড়ি ও অস্ত্রসহ অনেক চাঁদাবাজ ও চোরাচালানীকে গ্রেফতার করলেও বিজিবি নামমাত্র অবৈধ মালামাল পরিত্যক্ত অবস্থায় আটক করে কিন্তু চোরাচালানী ও সোর্সদের কখনোই গ্রেফতার করেনা।

 

 

তবে সীমান্তে চোরাচালান বন্ধ ও প্রকাশ্য চাঁদাবাজি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করার জন্য চোরাচালানীদের উৎসাহিত করাসহ মামলা নেওয়ার জন্য থানায় ফোন করে অনুরোধ করেন বলে অভিযোগ রয়েছে।

 

 

দীর্ঘদিন যাবত আটক থাকা অবৈধ পাথরগুলো পাচারের বিষয়ে জানতে চাঁরাগাঁও বিজিবি ক্যাম্পের সরকারী মোবাইল নাম্বারে কল করলে সুবেদার দিলোয়ার উত্তেজিত হয়ে বলেন, আমরা কি করব না করব সেটা আমাদের ব্যাপার, তাতে সাংবাদিকদের কি, কিছু জানার থাকলে ক্যাম্পে এসে দেখা করুন।

আরও পড়ুন  সিকৃবি থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

 

 

পাথর পাচারকারী ওই চক্রকে অবৈধভাবে পাথর পাচারের বিষয়ে জানতে সুনামগঞ্জ বিজিবি ২৮ব্যাটালিয়নের অধিনায়ক মাকসুদুল আলমের বক্তব্য জানার জন্য তার সরকারী মোবাইল নাম্বারে বারবার কল করার পরও তিনি ফোন রিসিভ করেননি। তাই বিজিবি অধিনায়কের বক্তব্য জানা যায়নি ।

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ