সিলেট | |
প্রকাশিত: 3:38 PM, March 4, 2024
প্রতিনিধি, চুনারুঘাট: চুনারুঘাটের মিরাশি ইউনিয়নের গোবিন্দপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলাউদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
তিনি ওই গ্রামের জহুর আলীর ছেলে। রোববার তাকে আটক করা হয়।
জানা যায়, কিছু দিন আগে ওই প্রতিবন্ধী তরুণীকে একলা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন আলাউদ্দিন। এ বিষয়ে এলাকায় সালিশবৈঠকের মাধ্যমে মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেন। তবে ওই প্রতিবন্ধী তরুণীর মা ধর্ষণের বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে অবগত করেন।
রোববার থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তবে ওই যুবক ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ওই তরুণীর পরিবারের সঙ্গে টাকা পাওনা নিয়ে তাদের পূর্ব বিরোধ রয়েছে’।
চুনারুঘাট থানার এসআই দেলোয়ার জানান, ধর্ষণের অভিযোগে আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি